
শফিউল আযম, বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার বেড়া উপজেলায় ৫০০ অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন”। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রতীকী মাত্র ২ টাকার বিনিময়ে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও ঈদ উপহার সামগ্রী।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি ঈদেই দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বল্পমূল্যে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) মোঃ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী ফকির, বেড়া মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মদিন উদ্দিন খাজা, বালিয়া ট্রেডিং অ্যান্ড পেমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র ডেলিভারি ম্যানেজার আরিফুর রহমান (মিন্টু), ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন (রাহুল) এবং এজিএম মোঃ মাহবুবুল আলম (ফিরোজ) প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর আলী সরকার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, প্রতিদিন ১ টাকা দিন, সমাজ পরিবর্তনে অংশীদার হোন এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও তারা শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধেও সকলকে এগিয়ে আসার আহ্বান জানান
Reporter Name 
















