Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় র‍্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৭৪ Time View

নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত প্রায় ৯টা ২০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৪৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সারোয়ার হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে ইয়াবা কেনাবেচার নগদ ১,২৫০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সারোয়ার হোসেন সলঙ্গা থানার ঘুড়কা এলাকার মৃত সোবহান মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সলঙ্গাসহ আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গায় র‍্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০১:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬