Dhaka ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৮৪ Time View

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সলঙ্গা ডাক্তার অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট সোসাইটি-এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দিনব্যাপী সলঙ্গা এলাকার বিভিন্ন গ্রামের ৭৬টি হতদরিদ্র পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য ছিল মুরগি, পোলাওয়ের চাল, চিনি, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, সাবান, সেমাই ও দুধ।

এ মানবিক কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা করেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মান্নান, প্রফেসর ডা. আব্দুল সালাম, সহযোগী অধ্যাপক ডা. শামসুল আলমসহ সলঙ্গার বেশ কয়েকজন চিকিৎসক। এছাড়াও যুক্তরাষ্ট্রপ্রবাসী পুরানবেড়া গ্রামের কৃতি সন্তান শফিউল আলম সহযোগিতা করেন।

ঈদের আগে খাদ্যসামগ্রী পেয়ে পুরানবেড়া, চরবেড়া, আঙ্গারু নাইমুড়ী, তেলকুপি, সিঙ্গা, বনবাড়িয়া, সাতটিকরী ও রানীনগর গ্রামের অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ঈদ উপহার বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে আলামিন, মানসুর, সোহাগ, সামিউলসহ স্থানীয় কয়েকজন তরুণ সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গায় ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Update Time : ০১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬