Dhaka ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে রহস্যজনকভাবে বৃদ্ধের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৩৯০ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রহস্যজনকভাবে আব্দুল হান্নান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাব আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবারসহ আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী আফসানা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। প্রতিবেশীরা জানান, অর্থনৈতিক টানাপোড়েনের কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। পরে ঘরের ভেতরে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে মৃত বলে নিশ্চিত করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জে রহস্যজনকভাবে বৃদ্ধের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার

Update Time : ০১:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬