Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জের প্রথমবার বাণিজ্যিক ভাবে তামাক চাষ, জানতেন না কৃষি কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ২২০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রথমবারের মতো তিন ফসলি জমিতে বাণিজ্যিকভাবে তামাক চাষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত লাভের আশায় স্থানীয় এক কৃষক এই ফসলের আবাদ করলেও বিষয়টি শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তার জানা ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, যে জমিতে তামাক চাষ করা হয়েছে সেখানে আগে ধানসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ হতো এবং ভালো ফলনও পাওয়া যেত। চলতি মৌসুমে ওই জমিতে সরিষা চাষ করা হলেও পরে বেশি লাভের আশায় তামাকের আবাদ শুরু করেন কৃষক শহিদুল ইসলাম।

কৃষক শহিদুল ইসলাম জানান, বেশি লাভের প্রত্যাশায় তিনি তামাক চাষ করেছিলেন। তবে জমিতে সার ও পানির পরিমাণ বেশি থাকায় তামাকের ফলন আশানুরূপ হয়নি। ভবিষ্যতে তিনি তামাক চাষ না করে ওই জমিতে পাটের আবাদ করার পরিকল্পনা করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, কামারখন্দে তামাক চাষ হচ্ছে এ বিষয়টি আগে তার জানা ছিল না। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, দেশে তামাক চাষ নিষিদ্ধ নয়। তবে এর ক্ষতিকর প্রভাবের কারণে কৃষকদের এ ফসল চাষে নিরুৎসাহিত করা হয়। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কৃষককে কৃষি অফিসে আসতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জের প্রথমবার বাণিজ্যিক ভাবে তামাক চাষ, জানতেন না কৃষি কর্মকর্তা

Update Time : ০৪:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬