Dhaka ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন, সম্পাদক টুটুল

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২১৬ Time View

আখতার হোসেন হিরন, সলঙ্গা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহসিন আলম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রিয়াজ উদ্দিন টুটুল।

বুধবার সলঙ্গা থানা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

নবনির্বাচিত সভাপতি মহসিন আলম এর আগে সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, সেক্রেটারি রিয়াজ উদ্দিন টুটুল পূর্বে থানা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। সংগঠনের সাথীদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, থানা আইটি বিভাগের সেক্রেটারি নাইম হাসান হৃদয় এবং জেলা শিবিরের সিনিয়র নেতৃবৃন্দ। তারা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। জানা গেছে, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন, সম্পাদক টুটুল

Update Time : ০২:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬