Dhaka ১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রংপুরে বাড়িতে ঢুকে গুলি করার হুমকির অভিযোগ, দুই যুবদল নেতা বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ২৪৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে স্ত্রী-সন্তানসহ গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে জেলা যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু এবং সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। অভিযোগের বিবরণ অভিযোগ রয়েছে, রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর হারুন অর রশিদের (কানা হারুন) সংশ্লিষ্ট একটি ক্যাবল ও ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা করেন ওই দুই নেতা। ব্যবসা হস্তান্তরে অস্বীকৃতি জানানো হলে গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে দাবি করা হয়েছে।

পরে রোববার বিকেলে আকিবুল রহমান মনু অনুসারীদের নিয়ে একটি ক্যাবল অফিসে গিয়ে হামলা, ভাঙচুর ও নতুন ফিডার নিয়োগে চাপ প্রয়োগ করেন এমন অভিযোগ ওঠে। এ সময় হুমকি-ধামকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা যায়, মনু এক ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমকে ফোন করে হুমকি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি সমাধান না করলে তার বাসায় গিয়ে স্ত্রী-সন্তানসহ গুলি করবেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজও করতে শোনা যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ ব্যবসায়ীর স্ত্রী সানজিদা ইসলাম অভিযোগ করেন, তাদের পরিবারের মালিকানাধীন ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসা জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান, ২০১৫ সালে বৈধ চুক্তির মাধ্যমে তাদের পরিবার এ ব্যবসা পরিচালনা শুরু করে। বর্তমানে বিভিন্ন এলাকায় তাদের নেটওয়ার্ক চালু রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন যুবদল নেতা ব্যবসা দখলের চেষ্টা করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।

অভিযোগের বিষয়ে তামজিদুর রশিদ গালিব বলেন, ২০১৫ সালে আমাকে জেলে পাঠিয়ে আমার ব্যবসা দখল করা হয়েছে। তবে এ ব্যবসার কোনো লিখিত নথি আছে কি না জানতে চাইলে তিনি দাবি করেন, এ ধরনের ব্যবসায় সাধারণত কোনো ডকুমেন্ট থাকে না এবং তিনি নিজের প্রাপ্য আদায় করছেন। প্রশাসনের অবস্থান ঘটনার পর প্রতিবাদ হিসেবে রংপুর জেলায় সংশ্লিষ্ট ক্যাবল নেটওয়ার্কের সিগন্যাল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সিদ্ধান্ত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রংপুরে বাড়িতে ঢুকে গুলি করার হুমকির অভিযোগ, দুই যুবদল নেতা বহিষ্কার

Update Time : ০১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬