Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা সভা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ মার্চ ) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি কড়িতলা রোডস্থ ‘কমলাফুল ফার্মেসি’ প্রজেক্টের মাধ্যমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে Jhpiego Bangladesh, সহযোগিতায় ছিল United Nations Population Fund (ইউএনএফপিএ) এবং অর্থায়নে ছিল City Bank।

অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জ্যাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন,সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।

বক্তারা বলেন, এ কর্মশালায় প্রায় ১৬০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। তারা পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ গর্ভপাত, যৌনবাহিত রোগ, জরায়ু ক্যান্সার, ফিস্টুলা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতা লাভ করেন।তারা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কাছে সঠিক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের পরিবার ও পরিচিতদেরও যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য কমলাফুল ফার্মেসিতে আসার আহ্বান জানানো হয়। সেখানে সেবা গ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য প্রদান ও উপযুক্ত প্রতিষ্ঠানে রেফারাল সেবা নিশ্চিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস জেলা শাখার গৌর চন্দ্র ঘোষ,সহ সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি কার্তিক চন্দ্র বর্মণ কার্যকরী সদস্য মো: রাফি ও মো: রিপন প্রমুখ।

উল্লেখ্য,কর্মশালায় সিটি ব্যাংকের প্রতিনিধি,সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য,বিসিডিএস প্রতিনিধি, ফার্মাসিস্ট,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী ফার্মেসি সহযোগীরা উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা সভা অনুষ্ঠিত 

Update Time : ০৭:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬