Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গার হাটিকুমরুলে ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৪ Time View

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শাহ আলম সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করতেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার সতর্ক ও নিষেধ করেন।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, গ্রামের মাতব্বর আলাউদ্দিন ও আইয়ুব আলীর নেতৃত্বে কাশিনাথপুরের একদল যুবক রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তদন্ত চলছে। এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি। এদিকে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গার হাটিকুমরুলে ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

Update Time : ০৭:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬