Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনার বেড়ায় অবৈধ মাটি-বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০৪ Time View

শফিউল আযম, পাবনা প্রতিনিধি:
Bera উপজেলার কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন Jamuna River তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে মাটি ব্যবসায়ী বাতেন ফকিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এস্কেভেটরের মাধ্যমে কাজীরহাট ফেরিঘাট এলাকায় যমুনা নদীর পশ্চিম তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে বিক্রি করে আসছিলেন। এতে নদীতীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান, আমিনপুর থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অবৈধ উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১৫(১) ধারায় বাতেন ফকিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি সম্পদ ও জনস্বার্থ সুরক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীতীর রক্ষা পাবে এবং অবৈধ মাটি-বালু উত্তোলন কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

পাবনার বেড়ায় অবৈধ মাটি-বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬