
সিরাজগঞ্জ প্রতিনিধি:
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ সরকার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) শাখার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত হাবিবুল্লাহ সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতি তাকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ সরকার শাখার সেক্রেটারি হিসেবে নাজমুল হাসানকে মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত
Reporter Name 

















