Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জের দাদপুর সরকারি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, বদলির আদেশ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২১ নম্বর দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ নাছিমা খাতুনের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার ঘুরকা গ্রামে তার নিজ বাসভবনে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

ঘটনার পর এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনানি গ্রহণ করে এবং সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত আদেশে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জারির তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে তাকে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ সময়োপযোগী। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

রায়গঞ্জের দাদপুর সরকারি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, বদলির আদেশ

Update Time : ০১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬