
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজান মাসকে কেন্দ্র করে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধ থাকে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
















