
ঢাকা অফিস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি দলের নির্বাচনী জয়ের বিষয়গুলো নিয়ে কথা বলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাতটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং বিএনপি দেশের গণতান্ত্রিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে।
Reporter Name 
















