Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তিস্তাপাড়ে উচ্ছ্বাস: আন্দোলনের মুখ্য সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এমপি নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭১ Time View

রংপুর প্রতিনিধি:

আসাদুল হাবিব দুলু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিস্তা নদীপাড়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে নতুন গতি আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নদীপারের বাসিন্দারা।

ফলাফল ঘোষণার পর লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে তিস্তার বালুচরে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, আন্দোলনের নেতৃত্বে থাকা একজন প্রতিনিধি সংসদে যাওয়ায় নদীভাঙন, বন্যা ও খরার পুনরাবৃত্ত সংকট নিরসনে কার্যকর উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। 

তিস্তাপাড়ের বাসিন্দারা জানান, তাদের প্রত্যাশা এখন বাস্তবায়নমুখী পদক্ষেপে। টেকসই নদী ব্যবস্থাপনা, কৃষি নিরাপত্তা এবং ভাঙনকবলিত মানুষের পুনর্বাসনে দ্রুত পরিকল্পনা দেখতে চান তারা। আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবনির্বাচিত এমপি জাতীয় পর্যায়ে তিস্তার দাবিকে অগ্রাধিকার দেবেন এমন বিশ্বাস তাদের।

নির্বাচনী তথ্য অনুযায়ী, দুলু লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৬ হাজার ২৪৪ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ৮৩ হাজার ৪০৭।

তিস্তাপাড়ের বাসিন্দা আবেদ আলী বলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা আমাদের আশাবাদী করেছে। আন্দোলনের সময় আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। এখন চাই প্রতিশ্রুতির বাস্তব ফল।
খুনিয়াগাছ ইউনিয়নের কৃষক করিম মিয়া বলেন, নির্বাচনী ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনার কথা ছিল স্পষ্টভাবে। এখন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ দেখার অপেক্ষায় আছি।

চর রাজপুরের কৃষক আক্কাস আলীর ভাষ্য, তিস্তা বাঁচলে কৃষি ও জীবিকা বাঁচবে। নদীভাঙন ও অনিশ্চয়তার চক্র ভাঙতে সমন্বিত প্রকল্প দরকার।
নবনির্বাচিত এমপি দুলু বলেন, তারেক রহমান নির্বাচনের আগে রংপুরের জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। আমার ইশতেহারেও একই প্রতিশ্রুতি ছিল। জনগণের প্রত্যাশা পূরণে এই প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো, যোগ করেন তিনি।

স্থানীয়দের মতে, তিস্তা ইস্যু ও নদী রক্ষা আন্দোলনে দুলুর সম্পৃক্ততা ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলেছে। এখন বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তিস্তাপাড়ের মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

তিস্তাপাড়ে উচ্ছ্বাস: আন্দোলনের মুখ্য সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এমপি নির্বাচিত

Update Time : ০১:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬