
সিরাজগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) শহরের এস এস রোড ও মুজিব সড়ক এলাকায় আয়োজিত এ গণসংযোগে অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ছেলে জুলাই যোদ্ধা তানভীর রহমান তাসিন এবং মেয়ে সুমাইয়া রহমান ঐশ।
এ সময় তারা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও আগ্রহ দেখা যায়।
Reporter Name 
















