Dhaka ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

প্রার্থীর গাড়ি আটকের ঘটনায় উত্তেজনা, শান্ত করল সেনা–পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৪ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর :
রংপুর নগরীর সরেয়ার তল বাজার এলাকায় জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমানের গাড়ি আটকের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রার্থীর অভিযোগ, পীরগাছা থেকে একটি জানাজায় অংশ নিতে রংপুরে যাওয়ার পথে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তার গাড়ি ধাওয়া করে সরেয়ার তল এলাকায় ঘিরে ধরে। এ সময় তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং একপর্যায়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। ঘটনাকে পরিকল্পিত হেনস্তা উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মাহবুবার রহমান।

অভিযোগ অস্বীকার করে এনসিপি প্রার্থী আখতার হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় লোকজন প্রার্থীকে আটকে দেয়। পরে তাদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তিনি দাবি করেন, ঘটনাটি ঘিরে ভুল বোঝাবুঝি থেকে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

ঘটনার পর দুই পক্ষের সমর্থকরা এলাকায় জড়ো হলে ধাওয়া–পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয় এবং অবরুদ্ধ অবস্থায় থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে মাহিগঞ্জ থানায় নেওয়া হয়।

পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল জানান, কোনো প্রার্থীকে হেনস্তার ঘটনায় তাদের সংগঠনের সম্পৃক্ততা নেই। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

প্রার্থীর গাড়ি আটকের ঘটনায় উত্তেজনা, শান্ত করল সেনা–পুলিশ

Update Time : ০৭:২৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬