
সলঙ্গা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দুইবারের সাবেক এমপি এম আকবর আলীর পক্ষে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে ফিরেই মাঠে নেমেছেন।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার, সুতাহাটী বাজার, চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার, অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে আফছার উদ্দিন সাধারণ মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন এবং এম আকবর আলী নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “গত ২৭ জানুয়ারি রাতে ষষ্ঠবারের মতো স্ট্রোক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে পেরেছি।
আপনাদের দোয়া ও খোঁজখবর আমাকে সাহস জুগিয়েছে।”
তিনি আরও বলেন, উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের উন্নয়নে এম আকবর আলীর অবদান রয়েছে এবং ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া ও ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার, কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান সরকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী আব্দুল মালেক মেম্বর, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম আহ্বায়ক এম আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, থানা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
Reporter Name 
















