Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুছ আলী বেগের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৭ Time View

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুছ আলী বেগের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে মরহুমের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিরা তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

মরহুমের বড় ছেলে চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্যা, আব্দুর রহমান ও আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, খোকন মাতুব্বর এবং ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে এবং ভোটারদের কাছে শান্ত ও ইতিবাচকভাবে ভোট প্রার্থনা করতে হবে। তিনি সালথাকে একটি উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সালথায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুছ আলী বেগের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬