Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শাসকের চেহারা বদলালেও শোষণ থামেনি: মামুনুল হক

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৭ Time View

সোহেল রানা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকায় বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি আরো বলেন, দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পুনরায় উপভোগ করলেও জুলাই বিপ্লবের পর আবারও ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে।

মামুনুল হক অভিযোগ করেন, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও গুন্ডামি বন্ধ হয়নি। শাসকের চেহারা বদলালেও শোষণের চরিত্র বদলায়নি। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এখনও হরণ করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু দেড় হাজারের বেশি প্রাণহানি ও ৩০ হাজারের বেশি আহতের পরও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, দেশের কাঁধে দুটি ভয়াবহ ভূত গুন্ডামি ও সন্ত্রাস, এবং দুর্নীতি ও লুটপাট। ক্ষমতায় যাওয়ার আগে ভোটাধিকার হরণ, পরে জনগণের অর্থ পাচার এভাবেই রাজনীতি জনগণের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে।

প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা আমীর মো. আলী মর্তুজা, সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, এবং খেলাফত মজলিস রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য প্রফেসর শায়খ ড. মাও, আব্দুস সামাদ, খেলাফত মজলিসের রিক্সা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ, সিরাজগঞ্জ জামায়াতে নায়েবে আমীর আব্দুস ছালাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলায়েন, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, এবং সলঙ্গা জামায়াতের আমীর শহিদুল ইসলাম শহীদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

শাসকের চেহারা বদলালেও শোষণ থামেনি: মামুনুল হক

Update Time : ০২:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬