Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: রায়গঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৪ Time View
নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে দলীয় প্রতীক সম্বলিত পোস্টার ব্যবসা প্রতিষ্ঠানে লাগানোর অভিযোগে এই দণ্ড দেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। অভিযানে সাফা ফার্মেসী ও বিসমিল্লাহ রেস্তোরাঁকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
এ সময় মো. মাসুদ রানা বলেন, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আগেই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: রায়গঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০৩:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬