
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালি শেষে সেখানে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সহ-প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক আলহাজ্ব উদ্দিন, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভিপি ইকবাল কবির এবং খেলাফত মজলিসের নেতা তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্রশিবির আদর্শভিত্তিক, মেধাবী ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সততা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
















