Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

দিনাজপুরে নর্থ হেয়ার প্রোডাক্ট কারখানায় হঠাৎ আতঙ্ক, অসুস্থ হয়ে হাসপাতালে ১২ নারী শ্রমিক

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৫ Time View

পি. কে. রায়, বিশেষ প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার বড়ইল (বোনকালী) গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশত নারী শ্রমিক। এর মধ্যে গুরুতর অবস্থায় ১২ জন নারী শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভেতরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে নারী শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে অনেকেই শ্বাসকষ্টসহ অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের মধ্যে রয়েছেন মোছা: রুনা খাতুন (২২), মোছা: শিউলি (৪৫), মোছা: রুবিনা খাতুন (৬২), গীতা রানী রায় (৪০), মোছা: নুপুর (১২), মোছা: শারমিন (১৮), মোছা: জান্নাতুল ফেরদৌস (২৫), মোছা: রেশমা (৩৫) ও মোছা: লাবনী আক্তার (১৯)। চিকিৎসকরা জানান, আতঙ্কের কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দেয় এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত এই নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরী শ্রমিক কর্মরত রয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে শ্রমিকদের মধ্যে এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

দিনাজপুরে নর্থ হেয়ার প্রোডাক্ট কারখানায় হঠাৎ আতঙ্ক, অসুস্থ হয়ে হাসপাতালে ১২ নারী শ্রমিক

Update Time : ০২:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬