Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে হাজারো নারী নিয়ে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে হাজারো নারীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্রিত হতে শুরু করেন।

পরে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেতাকর্মী ও সমর্থকেরা মিছিলে যোগ দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর সংঘটিত হেনস্তার ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় অংশগ্রহণকারীরা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। যতদূর চোখ যায়, নারীদের অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারী বলেন, জামায়াতে ইসলামী লোক দেখানো কর্মসূচিতে বিশ্বাস করে না। দলটির প্রতি হাজার হাজার নারীর গভীর ভালোবাসা রয়েছে। আজকের এই গণজমায়েতই সিরাজগঞ্জবাসীর সব প্রশ্নের জবাব দেবে বলে তারা মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান বলেন, প্রায় ২০ বছর ধরে সিরাজগঞ্জে বসবাস করছি। এর আগে এত বিপুলসংখ্যক নারীকে একসঙ্গে সমবেত হতে দেখিনি। রিকশাচালক সুজিত সরকার বলেন, আগে ধারণা ছিল জামায়াতের কার্যক্রমে নারীদের অংশগ্রহণ কম। আজকের এই বিশাল জমায়েত দেখে সে ধারণা বদলে গেছে। উল্লেখ্য, এই বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে নারীদের অন্যতম বৃহৎ সমাবেশ হিসেবে আলোচিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে হাজারো নারী নিয়ে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

Update Time : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬