Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রংপুরে ৬ দশক পর লোহার খনি অনুসন্ধান কার্যক্রম শুরু

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৩ Time View

রংপুর প্রতিনিধি :
দীর্ঘ প্রায় ৬০ বছর পর রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশের প্রথম লোহার খনিতে পুনরায় অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। নতুন কূপ খননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের ভেলামারী পাথার এলাকায় অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সম্ভাবনা রয়েছে। এসব সম্পদ দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অনুসন্ধান কার্যক্রম সফল হলে এটি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) মহাপরিচালক আব্দুল মান্নান ও উপ-মহাপরিচালক প্রকৌশলী আলী আকবর উপস্থিত ছিলেন।

আলী আকবর জানান, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে একাধিক কূপ খনন করে ভূগর্ভস্থ তথ্য সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে একটি কূপ খননের মাধ্যমে কিছু খনিজ উপাদানের অস্তিত্ব পাওয়া যায়। চলতি বছরে প্রায় ১ হাজার ২০০ মিটার গভীর পর্যন্ত খনন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, অনুসন্ধানে পর্যাপ্ত সম্পদের নিশ্চয়তা মিললে এবং ব্যয় তুলনামূলকভাবে লাভজনক হলে খনিজ উত্তোলনের বিষয়ে সরকারকে প্রস্তাব দেওয়া হবে। প্রাথমিকভাবে এলাকায় লোহা ছাড়াও তামা, নিকেল, ম্যাঙ্গানিজ ও স্বর্ণের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন, শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাহুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রথম ভেলামারী পাথার এলাকায় খনিজ অনুসন্ধান শুরু করে। সে সময় চারটি কূপ খনন করা হলেও যুদ্ধ ও অন্যান্য কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এবার নতুন করে অনুসন্ধান শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

রংপুরে ৬ দশক পর লোহার খনি অনুসন্ধান কার্যক্রম শুরু

Update Time : ১০:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬