Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জের কাজীপুরে নাগরিক ঐক্যের নাজমুস সাকিবের ব্যাপক নির্বাচনী প্রচারণা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪৮৬ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জোরালো প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি দিনব্যাপী সিমান্তবাজার, আলমপুর, মেঘাই, ছালাভরা, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা এবং সোনামুখী বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সকলকে নাগরিক ঐক্যের কেটলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নাজমুস সাকিব বলেন, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই। জনগণের কল্যাণে যে বাংলাদেশ তৈরি হবে, সেই নির্বাচনে অংশ নেওয়া উচিত। যদি গায়ের জোর, ধান্দাবাজি বা প্রভাব খাটিয়ে নির্বাচন করা হয়, তবে তা সুষ্ঠু হবে না।
তিনি আরও যোগ করেন, শুধু আমাদের এলাকা নয়, দেশের প্রতিটি আসনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি। এটি দেশের গণতন্ত্র ও জনগণের জন্য মঙ্গলজনক হবে।

সন্ধ্যায় মেঘাই বাজারে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে তিনি জানান, বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা চাই নির্বাচন হোক স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রিত। দলীয় সূত্রে জানা যায়, কাজিপুরে নির্বাচনী প্রচারণা শেষ করে নাজমুস সাকিব সদরের রতনকান্দি ইউনিয়নের পাড়া-মহল্লায় গণসংযোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জের কাজীপুরে নাগরিক ঐক্যের নাজমুস সাকিবের ব্যাপক নির্বাচনী প্রচারণা

Update Time : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬