Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথার পুটিয়া বাজারে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪৮৫ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার পুটিয়া বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জুবায়ের ব্যাপারী অরফে জুবা (৩০) নামে এক যুবক নিজেই পেটে ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জুবায়ের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মাঝে মাঝে নিজেই নিজের শরীরে আঘাত করার প্রবণতাও তার মধ্যে দেখা যেত। জুবায়ের বাবা আক্কাস ব্যাপারী বলেন, সকালে বাজারে বাদশা কাকার আগমনের খবর পেয়ে জুবা ধীরে ধীরে বাজারের দিকে রওনা দেন। পুটিয়া বাজারে মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ মাটিতে পড়ে যান।

দোকানদার মুরাদ জানান, তিনি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার ছুরি নিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার তথ্য পেয়ে পুলিশ পরিদর্শন করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সালথার পুটিয়া বাজারে যুবকের আত্মহত্যা

Update Time : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬