Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ময়মনসিংহে ভুলবশত হত্যা মামলার তিন আসামি মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪৮১ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ভুলবশত হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুক্তি পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তারা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে তারা জামিন ছাড়াই কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। ঘটনার প্রাথমিক দায়ী হিসেবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) ভুলবশত জামিননামা হিসেবে গ্রহণ করা হয়েছিল।

ডেপুটি জেলারের অসতর্কতার কারণে এ ভুল ঘটেছে। তবে তদন্ত কমিটি প্রকৃত কারণ উদ্‌ঘাটনের কাজ শুরু করেছে। যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

ময়মনসিংহে ভুলবশত হত্যা মামলার তিন আসামি মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

Update Time : ১২:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬