
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার মিলবাড়ি এলাকায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত উঠান বৈঠকে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস মিরধা এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা এমন একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছিলেন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এই বিশ্বাস থেকেই তারা দলটিতে যোগ দিয়েছেন।
উঠান বৈঠক খাইরুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মিরধা, প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা নেতৃত্বসহ অন্যান্য স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি একমাত্র বিকল্প। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করছে। অনুষ্ঠান শেষে নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।
Reporter Name 
















