Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথা হাসপাতাল: জরুরি সেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪৩৭ Time View

সাজ্জাদ হোসেন, সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটের কারণে জরুরি বিভাগ কার্যত বন্ধ। ৯টি পদে মাত্র ৩ জন চিকিৎসক থাকার ফলে আউটডোর সেবা সীমিত। এতে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

হাসপাতালে দীর্ঘদিন ধরে টেকনিশিয়ান ও নিরাপত্তা প্রহরীও নেই। যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ থাকলেও বিকেলে চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে রোগী দেখেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম বলেন, “মোট ৯ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৩ জন কর্মরত। জরুরি ও ইনডোর সেবা চালানো সম্ভব নয়। নিরাপত্তা কর্মী ও টেকনিশিয়ান নিয়োগের বিষয়ে সিভিল সার্জনকে জানানো হয়েছে।”

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ১ ফেব্রুয়ারি নতুন চিকিৎসক যোগদান করবেন। চিকিৎসকরা আসার পর জরুরি বিভাগ পুনরায় চালু হবে। নিরাপত্তা প্রহরী নিয়োগও আউটসোর্সিংয়ের মাধ্যমে বিবেচনা করা হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে হাসপাতালের কার্যকারিতা আরও কমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সালথা হাসপাতাল: জরুরি সেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ

Update Time : ০৫:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬