Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সংস্কার প্রক্রিয়া ক্ষমতায় থাকার কৌশল: জি এম কাদের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪৬৩ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর:

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া মূলত একটি অজুহাত। প্রকৃতপক্ষে তারা গণভোটের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নিজ এলাকায় অবস্থান করছেন জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, এই সরকারের কাছে জনগণের কোনো জবাবদিহি নেই। নির্বাচনের পর গঠিত সংসদ ও জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জামায়াত, এনসিপি ও বর্তমান সরকার মিলিয়ে একটি সরকারি দল গড়ে উঠেছে। এ অবস্থায় জাতীয় পার্টি সমান সুযোগ পাচ্ছে না এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, প্রতিদিন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সংস্কার প্রক্রিয়া ক্ষমতায় থাকার কৌশল: জি এম কাদের

Update Time : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬