Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য আহত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫০২ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কের ষোলমাইল জোর ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (রাত) আনুমানিক ১১টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে।

এতে গাড়ির চালক আব্দুল্লাহ (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, প্রাইভেট কারটিতে পেছন দিক থেকে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আইল্যান্ডে উঠে যায়। এতে চালক আব্দুল্লাহ নিহত হন এবং গাড়িতে থাকা দুই সাবেক সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রাতের বেলায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।ওসি ইসমাইল হোসেন আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য আহত

Update Time : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬