Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে বিএনপির নির্বাচনী জনসভা

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪৪৭ Time View

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছালাভরা-কুনকুনিয়া এলাকায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

শহিদ মোল্লার সভাপতিত্বে ও সুমন রেজার সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের ভাতা ও প্রণোদনা নিশ্চিত করা হবে। একটি মানবিক ও উন্নত কাজিপুর গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। তিনি সবার দোয়া কামনা করে তার বড় ভাই সেলিম রেজার জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজনু সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বলেন, সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে সেলিম রেজার বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

কাজিপুরে বিএনপির নির্বাচনী জনসভা

Update Time : ০৫:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬