Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আরডিএ’র বিধি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৮২ Time View

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক:

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে রাজশাহী নগরীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ দিন দিন বাড়ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে নিয়মিত অভিযোগ জমা পড়লেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, অনুমোদনের চেয়ে অতিরিক্ত তলা নির্মাণ, রাস্তা ও নির্ধারিত ফাঁকা জায়গা না রেখে ভবন নির্মাণ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। এতে আশপাশের ভবন ও বাসিন্দারা ঝুঁকির মধ্যে পড়ছেন।

এমনই অভিযোগ উঠেছে রাজশাহী নগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকায় নির্মিত একটি বহুতল ভবন নিয়ে। স্থানীয়দের অভিযোগ, গোলাম মুস্তফা তালুকদারের স্ত্রী শামসুল নাহারের মালিকানাধীন ভবনটি নির্মাণে ইমারত বিধিমালা মানা হয়নি।

সরেজমিনে দেখা যায়, ভবনটির সংলগ্ন দক্ষিণ-পূর্ব পাশে একটি সরু গলি রয়েছে, যা দিয়ে শতাধিক মানুষ চলাচল করেন। স্থানীয়দের দাবি, ভবন নির্মাণের সময় রাস্তার জায়গা দখল করা হয়েছে এবং কার্নিস বাড়িয়ে রাস্তার ওপর বের করা হয়েছে। এতে রাস্তার প্রস্থ সংকুচিত হয়ে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস বা অন্যান্য উদ্ধারকারী সংস্থার প্রবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া ভবনের উচ্চতা অনুযায়ী প্রয়োজনীয় ফাঁকা জায়গা রাখা হয়নি এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সাততলার বেশি উচ্চতার ভবনে আগুন শনাক্তকরণ যন্ত্র, ধোঁয়া শনাক্তকারী, পানি ছিটানোর ব্যবস্থা ও কার্বন ডাই-অক্সাইড নির্গমন ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তবে এসব মানা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসী আরও অভিযোগ করেন, বারবার অনুরোধ ও আপত্তি জানানো হলেও নির্মাণকাজ বন্ধ হয়নি। তারা সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে অভিযুক্ত শামসুল নাহারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে আরডিএ’র এক কর্মকর্তা জানান, ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

আরডিএ’র বিধি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

Update Time : ০২:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬