Dhaka ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

স্বাধীনতার বিরোধিতাকারীরাই এখন ভোট চাইছে: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪৮৪ Time View

নিজস্ব প্রতিনিধি 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জামায়াতে ইসলামীর ভূমিকা ছিল বিরোধিতামূলক। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশ ছেড়ে পালাইনি, যুদ্ধ করেই স্বাধীনতা অর্জন করেছি।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তারাই এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে। সে সময় অনেক মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে এবং লুটপাটের শিকার হতে হয়েছে। বিএনপি সবসময় স্বাধীনতা ও দেশের পক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আগে রাজনীতিতে দুটি প্রধান প্রতীক ছিল—নৌকা ও ধানের শীষ। এবারের নির্বাচনে নৌকা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতায় নতুন একটি দল মাঠে এসেছে।
ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচিত হলে পরিবারভিত্তিক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে মা-বোনরা চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহের কথাও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

স্বাধীনতার বিরোধিতাকারীরাই এখন ভোট চাইছে: মির্জা ফখরুল

Update Time : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬