Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ড, সিদ্ধান্ত আইসিসির

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪০২ Time View

স্পোর্টস প্রতিবেদক:

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়—বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে, অন্যথায় বিকল্প দল নির্বাচন করা হবে। এরপর বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হলেও বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করেনি।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত হবে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর নেপালের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।

ক্রিকবাজ স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রের বরাতে জানা গেছে, এ বিষয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চিঠির মাধ্যমে বিসিবিকে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হয়। ওই বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করেছিল। তবে সেই আপিল খারিজ করে দেয় কমিটি, ফলে আইসিসির আগের সিদ্ধান্তই বহাল থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ড, সিদ্ধান্ত আইসিসির

Update Time : ০১:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬