Dhaka ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

জাতীয় পার্টি কখনো চাঁদাবাজি-দখলবাজি করেনি জিএম কাদের

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৯৬ Time View

রিয়াজুল হক সাগর রংপুর:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন কখনো চাঁদাবাজি বা দখলবাজির রাজনীতি করেনি। রংপুরবাসী তখন শান্তিতে ও স্বস্তিতে ছিল। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে লাঙলের নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “আমি রংপুরের সন্তান। রংপুরবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি শান্তি, নিরাপত্তা ও সুন্দরভাবে বাঁচতে চান, তাহলে অতীতের মতো আবারও জাতীয় পার্টিকে সমর্থন দিন, লাঙল মার্কায় ভোট দিন।” তিনি দাবি করেন, জাতীয় পার্টি কখনো কাউকে হয়রানি করেনি এবং বিএনপি-জামায়াতসহ সব দলের নেতাকর্মীদের সঙ্গে সমান আচরণ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। দলকে ভাঙার চেষ্টা, নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে রাজনৈতিকভাবে চাপে রাখা হচ্ছে। তবুও জাতীয় পার্টি গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় নিরপেক্ষতা নেই। সংখ্যালঘুদের ওপরও ভোট প্রদানে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যাতে জাতীয় পার্টি সুষ্ঠু ও নির্ভয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। হ্যাঁ ও না ভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেশের স্বার্থে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। দেশ রক্ষার জন্যই এই অবস্থান।”

বক্তব্য শেষে জিএম কাদের আনুষ্ঠানিকভাবে রংপুরে লাঙলের প্রচারণা শুরু করেন। তিনি সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানিসহ বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে লাঙলের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসীরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

জাতীয় পার্টি কখনো চাঁদাবাজি-দখলবাজি করেনি জিএম কাদের

Update Time : ০৫:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬