
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের জন্য প্রধান নির্বাচনী পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক রোডের রেলগেট সংলগ্ন সিএনবি অফিসের পাশে অবস্থিত কার্যালয়টির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান লেবু।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার আওতাধীন ১৫টি ওয়ার্ডের নির্বাচনকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক টি. এ. হামিদ তানহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সদস্য খ. ম. রকিবুল হাসান রতন, সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















