Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ডা. তাহের

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৩৪ Time View

স্টাফ রিপোর্টার 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তথাকথিত ফ্যামিলি কার্ডের বিষয়টি ভুয়া ও বিভ্রান্তিকর, যা সরাসরি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল। প্রধান নির্বাচন কমিশনারও এ বিষয়ে সতর্ক করে বলেছেন, যারা কার্ড নিয়ে অপচেষ্টা করবে, তাদের আইনশৃঙ্খলা বাহিনী আটকাবে।

শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লোভে বাংলাদেশকে ভিনদেশের স্বার্থে তুলে দিতে চায়। তবে দেশের চার কোটি যুবসমাজ সেই ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত পোষণের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশে আবার ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে। যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছে, তাদের সতর্ক থাকতে হবে।

জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। কেউ যদি ভোট প্রদানে বাধা সৃষ্টি করে বা বিশৃঙ্খলা ঘটাতে চায়, তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।

এসময় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূঁইয়া নইম। সভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: ডা. তাহের

Update Time : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬