
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিন সদর উপজেলার সয়দাবাদ ও কালিয়া হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জনসভা করেছেন।
সভায় তিনি বলেন, “জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মোনাফেক ও ধর্ম ব্যবসায়ীদের কথা শুনবেন না।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি ও হেলথ কার্ড, শিক্ষিত যুবকদের প্রশিক্ষণ ও ভাতা, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ সব ধরনের সহায়তা চালু করা হবে। দেশের এক ইঞ্চি আবাদি জমিও নষ্ট করা হবে না এবং বাংলাদেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
প্রচারণাকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 
















