Dhaka ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ও আচরণবিধির অঙ্গীকার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২২৩ Time View

নিজস্ব  প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ আসনে অংশগ্রহণকারী প্রার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন এবং নির্বাচন কমিশনের আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা উন্মুক্ত মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ-৩ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্মসূচিতে বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক, খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. আব্দুর রউফ এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন উপস্থিত থেকে ভোটারদের সামনে তাঁদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তবে জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক এ আয়োজনে উপস্থিত ছিলেন না।
উপস্থিত প্রার্থীরা বক্তব্যে বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা নির্বাচন কমিশনের ঘোষিত সকল আচরণবিধি কঠোরভাবে মেনে চলবেন। নির্বাচনী প্রচারণায় সহিংসতা, অপপ্রচার, প্রলোভন ও অনিয়ম পরিহারের পাশাপাশি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি পালনের প্রকাশ্য ঘোষণা গণতান্ত্রিক চর্চাকে আরও দৃঢ় করবে। এতে ভোটাররা প্রার্থীদের পরিকল্পনা, প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
এ সময় স্থানীয় সচেতন মহল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রার্থীদের এই অঙ্গীকার বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জে একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ও আচরণবিধির অঙ্গীকার

Update Time : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬