Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জ মানবাধিকার ফাউন্ডেশনের  সভাপতি রানা ও সম্পাদক বকুল

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৯৪ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বাবু সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ভুঁইয়াগাতী মানবাধিকার কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের সকল স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাধারণ মানুষের অধিকার রক্ষা, নারী ও শিশু সুরক্ষা, এবং সামাজিক অন্যায়-অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম,  সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন এবং ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনুল হক। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং মানবাধিকার কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে মানবাধিকার রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এই কার্যক্রম আরও বিস্তৃত, কার্যকর ও জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক রানা বলেন, মানবাধিকার রক্ষায় আমরা দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। রায়গঞ্জ উপজেলায় যেন কোনো মানুষ অবহেলিত বা বঞ্চিত না থাকে, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সাধারণ সম্পাদক  রুহুল আমিন বকুল বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া হবে। মাঠপর্যায়ে মানবাধিকার কার্যক্রম জোরদার করা হবে। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জ মানবাধিকার ফাউন্ডেশনের  সভাপতি রানা ও সম্পাদক বকুল

Update Time : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬