Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার কলম বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫১৩ Time View

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে তিন হাজার কলম বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন। তিনি ঢাকা মহানগর পূর্বের আওতাধীন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক। নিজ জন্মস্থান আঠারবাড়ী ইউনিয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

প্রথম পর্যায়ে ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, প্যারাডাইস আইডিয়াল স্কুল, আদর্শ শিশু নিকেতন, সানরাইজ আইডিয়াল স্কুল, আঠারবাড়ী প্রি-ক্যাডেট স্কুল, উত্তরন বিদ্যানিকেতনসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি সম্প্রসারিত করা হবে। এ সময় বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্লোগান “সবার আগে বাংলাদেশ” উল্লেখ করে মামুন ভুইয়া বলেন, শিক্ষার্থীদের কলমকে শক্তি হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশপ্রেম, বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছাত্ররাজনীতি করতে গিয়ে তাকে চারবার কারাবরণ করতে হয়েছে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিজ এলাকায় ফেরার সময় স্থানীয় জনগণের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।

কলম বিতরণ শেষে মামুন ভুইয়া বলেন, “আমরা চাই আঠারবাড়ীর প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক। শিক্ষার্থীদের পাশে থাকার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার কলম বিতরণ

Update Time : ০২:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬