
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর উত্তম মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আলহাজ মো. আব্দুল কাদের শেখ, মো. মতিয়ার রহমান, খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের নেতারা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী হুসাইন। এ সময় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 

















