
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, পৌর শহরের যানজট ও ফুটপাত দখল সাধারণ মানুষের চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে প্রশাসন, পৌরসভা, ব্যবসায়ী, পরিবহন মালিক ও সুধীসমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অযান্ত্রিক যানবাহনের লাইসেন্সের আওতায় আনা ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল কাদের শেখ, পরিচালক এস. এম. তানভীর মাহমুদ পলাশসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বিশা শেখ, সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হান্নান খান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতি ও সুধীসমাজের নেতৃবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
Reporter Name 
















