Dhaka ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় সরকারি স্কুলের অফিস কক্ষে দুঃসাহসিক চুরি

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৭১ Time View

শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বিবি সরকারি উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতের কোনো এক সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এই চুরি সংঘটিত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, চোরের দল অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে একাধিক স্টিলের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। এ সময় একটি আলমারিতে রাখা নগদ ২০ হাজার টাকা ও দুটি নতুন ল্যাপটপ নিয়ে যায় চোরেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, সকালে অফিস খুলে ভাঙচুরের বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। চুরির ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা এবং বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র রায় জানান, পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। চোর শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

বেড়ায় সরকারি স্কুলের অফিস কক্ষে দুঃসাহসিক চুরি

Update Time : ০৪:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬