
সলঙ্গা,প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। ১২ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় এক সভার মাধ্যমে ঘোষণা করা হয়। হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ।
সভায় উপস্থিত সদস্যদের প্রকাশ্য প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে সভাপতি এবং শাহরিয়ার মোর্শেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন দৈনিক যায়যায়দিন-এর সলঙ্গা প্রতিনিধি এবং ডেলটা টাইমস-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক শাহরিয়ার মোর্শেদ মুভি বাংলা টেলিভিশনের সলঙ্গা–রায়গঞ্জ প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা দৈনিক অপরাধ কণ্ঠ-এর সঙ্গে যুক্ত।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক (নিউজ ২১ বাংলা টেলিভিশন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি) ও সরোয়ার মোর্শেদ পলাশ (দৈনিক ডেলটা টাইমস)। যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আল আমিন হোসেন (দৈনিক প্রথম দর্পণ)। কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা) এবং দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন (দৈনিক আজকের জনবানী)। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মাহবুব (চ্যানেল এস টেলিভিশন)।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. তানজির (টিটু) (দৈনিক সিরাজগঞ্জ বার্তা), মোছা. সান্তু (দৈনিক দেশ রূপান্তর) এবং শাহাদাৎ হোসেন (দৈনিক সংবাদ সারাবাংলা)। সভায় বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে হাটিকুমরুল প্রেসক্লাবকে আরও সুসংগঠিত, গতিশীল ও ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 
















