Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার আহ্বায়ক নির্বাচিত হলেন মমিনুর জামান টোকন

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৮৪ Time View

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী :
শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগরের অন্তর্ভুক্ত শাহমুখদম থানা কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. মমিনুর জামান টোকন। গত ১১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগরের আহ্বায়ক আব্দুল সাত্তার ও সদস্য সচিব মো. রফিকুল আলম মৃদুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের রাজশাহী মহানগর কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে মো. মমিনুর জামান টোকনকে শাহমুখদম থানা কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। এ সময় মহানগর নেতৃবৃন্দ তার হাতে কমিটির কপি তুলে দেন। জানা গেছে, নবনির্বাচিত আহ্বায়ক মো. মমিনুর জামান টোকন রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন এবং মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. মমিনুর জামান টোকন বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার আহ্বায়ক হিসেবে তাকে নির্বাচিত করায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি তার সকল রাজনৈতিক সহযোদ্ধা ও সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার আহ্বায়ক নির্বাচিত হলেন মমিনুর জামান টোকন

Update Time : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬