Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৬৮ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র–ছাত্রীদের সংগঠন ‘রাবিয়ান সিরাজগঞ্জ’-এর উদ্যোগে তৃতীয় পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্তে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে ব্যান্ড পার্টি ও ঘোড়ার গাড়ি দিয়ে সজ্জিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যমুনা নদীর তীরবর্তী ৩ নম্বর ক্রসবাঁধ সংলগ্ন স্কাউট গার্ডেনে সকাল ১১টায় পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন।

এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, অ্যাডভোকেট শাহ আলম, কাজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রাঙ্গা, সুগভীর কুমার পাল, জনতা ব্যাংকের সাবেক এজিএম মো. জাহাঙ্গীর হোসেন এবং রাবিয়ান সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার এজিএম মো. সাজেদুল কবিরসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রাবিয়ান সিরাজগঞ্জের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত রাবিয়ান সদস্যরা পর্যায়ক্রমে মঞ্চে উঠে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি স্মরণ করেন।
দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় র‍্যাফেল ড্র-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা হয়।

দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে সন্ধ্যায়।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে পুরনো বন্ধন আরও দৃঢ় হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : ০১:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬