Dhaka ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৮০ Time View

মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জের উল্লাপাড়া–সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সলঙ্গা সদরের নাইমুড়ি–রুয়াপাড়া সম্মিলিত সামাজিক কবরস্থানে তার দাফন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশাগত জীবনে তিনি সিরাজগঞ্জ জজকোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া–সলঙ্গা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তার মৃত্যুতে শোকের আবহ বিরাজ করে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এমন কামনাই সকলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পন্ন

Update Time : ০১:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬